রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই যুবক (২৫) আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।





