Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

Mohiuddin Ahmad Tanveer • 05 Feb 2023, 01:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখান সংলগ্ন রেল লাইনে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছেন সজীব চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ব্যক্তি।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সজীব গাজীপুর কাপাসিয়া উপজেলার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে ও ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে মুগদা এলাকায় থাকতেন তিনি।

উপ-পরিদর্শক আলী আকবর জানান, কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী চলন্ত ট্রেন থেকে পড়ে সজীব মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।