Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

 

আজ শুক্রবার দুপুরে খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘দুপুরে আমরা খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকায় যাই। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে, এ ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।