Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

রাজধানীর মুগদা থানাধীন মান্ডা প্রথম গলি এলাকায় কুকুরের কামড়ে আলামিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নবী হোসেন সাংবাদিকদের জানান, বাসার সামনে খেলার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশু আলামিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মো. কবির হোসেনের সন্তান। বর্তমানে মুগদার বান্দা প্রথম গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা সিএনজি অটোরিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করেন। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।