Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন

admin • 04 Nov 2023, 09:11 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় ওই ঘটনা ঘটে।

   

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়।

 

এবি ট্রাভেলস নামের ওই বাসসহ একই নামের আরও দুটি বাস ভাঙচুর করা হয়। ওই স্থানে বাসগুলো দাঁড় করিয়ে রাখা ছিল। তবে বাসে কোনো লোকজন ছিল না।

   

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।