Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জেলার খবর

রাঙ্গামাটিতে ব‍্যাটারির এসিড পানে যুবকের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে ব‍্যাটারির এসিড পানে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ব্যাটারির অ্যাসিড পানে স্বপন চাকমা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত স্বপন চাকমা উপজেলার সাবেক্ষ‍্যং ইউনিয়নের শংখোলা পাড়ার জয় মঙ্গল চাকমার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে স্বপন ব্যাটারির এসিড পান করে। এরপর দ্রুত স্বপন চাকমার স্বজনরা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

 

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন চাকমা।

 

এ বিষয়ে নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, গত ২২ তারিখে স্বপন চাকমা ব্যাটারির এসিড পান করেছেন বলে পরিবার থেকে জানতে পারি আমরা।

 

পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে মরদেহের ময়নাতদন্ত শেষে আমরা আরও বিস্তারিত জানতে পারব। এ ঘটনায় নানিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।