Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে ইজাবুল হক রাব্বি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে শহরের ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

ইজাবুল হক রাব্বি শহরের কাটাপাহাড় এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে রাব্বির মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য রাঙ্গামাটির জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

 

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে ঘর থেকে বের হয়েছিল রাব্বি। এরপর আর ফেরেননি। মাদক সংশ্লিষ্ট কোনো কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরিফ/ এস,এম
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।