Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙামাটির রাবি-প্রবিতে ছাত্র হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

admin • 10 Jul 2025, 10:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাঙামাটির রাবি-প্রবিতে ছাত্র হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হোষ্টেল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ছাত্র হোষ্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো: আতিয়ার রহমান।

 
ফিতা কেটে উদ্বোধনের ফিতা কেটে প্রধান অতিথি রাবিপ্রবি’র ভিসি নিজেই বিশেষ মোনাজাত করে এই নির্মাণ কাজ যেন কোনো ধরনের বাধা ছাড়া-ই সঠিক সময়ে শেষ হয় সে লক্ষ্যে মহাণ আল্লাহর সাহায্য ও রহমত প্রার্থনা করেন।  
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমাসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, সাংবাদিক ও ঠিকাদারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর প্রায় একদশক পর বর্তমান ভিসি ও প্রকল্প পরিচালকের নানামুখি তৎপরতায় অবশেষে অত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়েছে। ইউজিসির অর্থায়নে রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছে।  
রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।  

এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজও চলমান রয়েছে এবং দ্রুতগতিতে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি। আশাকরছি নির্দিষ্ট্য সময়ের মধ্যে আমরা কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।