Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

রাঙামাটিতে সাংবাদিকের উপর হামলা ও হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে সাংবাদিকের উপর হামলা ও হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

রাঙামাটির উদীয়মান লেখক,কলামিস্ট ও সাংবাদিক সোহেল রিগ্যানের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।

এছাড়াও বান্দরবান সদর হাসপাতালে ডাক্তার সংকট, অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি। আজ বিকাল ৪ ঘটিকায় বান্দরবান 'শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের' সামনে মানবন্ধন করে পিসিসিপি।

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ বলেন '৪৮ ঘন্টার ভিতর বান্দরবানের সদর হাসপাতালের অব্যাবস্থাপনা ও শিক্ষাক্ষাতে সমস্যা দূরিকরণে কোনো পদক্ষেপ না নিলে কঠোর আন্দালন গড়ে তুলব' এবং সাংবাদিক সোহেল রিগ্যানের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান পৌর সভাপতি তানভির হোসেন ইমন, পিসিসিপি বান্দরবান পৌর সেক্রেটারি মিসবাহ উদ্দীন সহ সদর ও ইউনিউয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।