Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে স্কুলছাত্রের মৃত্যু

admin • 28 Dec 2023, 01:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে স্কুলছাত্রের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ার কলাবাগানে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম। নিহত অংশেহ্লা মারমা (১৪) মারমা পাড়ার মংপুলু মারমার ছেলে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

ইউপি সদস্য মো. সেলিম জানান, গরু চড়াতে গিয়ে বন্য হাতির আক্রমনের শিকার হয় নিহত শিক্ষার্থী।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, আমরা খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।