Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২৭

admin • 01 Mar 2024, 11:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২৭

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়কে মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কাউখালী উপজেলার বগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাব্বির (২৩), মো. আরিফ (৩০)। তারা রাঙামাটি শহরের রির্জাভ বাজারা নিজের পাড়া নামক এলাকার বাসিন্দা। আর আহতরা হলেন- আশরাফুল ইসলাম (৩০), সৌরভ দাস (৩২), জুলহাস ( ৪০), আনোয়ার মিয়া, (৪৫) জুয়েল (৩০), মো. বাবু (২০) তারেক (১৭), মো. হারুন (৫০), পরশ (১৬), আসিফ (২০), ছানবির (১৮), সৈকত (২৫), রাশেদ মিয়া (৩৫), মোতাব্বির (১৭) মো. কর্নেল (২৫) ছাদেক (৩০) হানিফ (২০) শুভ (১৭)

চট্টগ্রাম রেফার করা হয় রুবেল (২৬), মনজুর আলম (৪২), দুলাল (৪০), জয়নাল (২৫), রতন মিয়া (৩৮), মারুফ (২৩), এনামুল (৩০) বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলার করিগর পাড়ায় একটি ভবনের ছাদ ঢালাই কাজ থেকে ফেরার পথে বগাপাড়া এলাকায় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, ট্রাক দুর্ঘটনায় আহত অবস্থায় ২৯ জন শ্রমিক রাঙামাটি জেনারেল হাসপাতালে আসলে গুরুতর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম রেফার করা হয়। বর্তমানে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।