জাতীয়
রাইস মিলে দুর্ঘটনা নিহত ৩, আহত ৫
admin
• 05 Sep 2022, 12:04 AM
• পঠিত 0 বার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রাইস মিলের বয়লারের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তিরা হলেন, নুরুল ইসলাম, মো. নাজমুল ও মো. নাইমুল। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আজ রোববার রাতে মিলের নিচে মেঝেতে বসে চাল গোছাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লারের অংশটি ভেঙে শ্রমিকদের ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মিরর/ আসিফ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





