Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর

রশি নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রশি নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরের রায়পুরে রশি নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা খেলতে গিয়েই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানী বাড়ির দুলাল বেপারীর ছেলে।

 

পুলিশ জানায়, খবর পেয়ে রোববার (১৩ নভেম্বর) রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করে। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ও থানার ওসি শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শনে যান।

 

পরিবার সূত্র জানায়, সাইফুল এ ঘটনা ঘটানোর কোন কারণ নেই। ধারণা করা হচ্ছে রশি নিয়ে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে মারা যায়।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া সোনালীনিউজকে বলেন, ঘটনাটি রহস্যজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।