Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রমানাথপুর স্কুল এন্ড কলেজে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার অনুষ্ঠিত

admin • 28 Aug 2022, 04:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রমানাথপুর স্কুল এন্ড কলেজে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে রবিবার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রমানাথপুর স্কুল এন্ড কলেজের সহযোগিতায় ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক এবং রমানাথপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আমানুর আমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন আগামীদিনে এই প্রতিষ্ঠান থেকেও আরও একজন মাননীয় প্রধান বিচারপতি হবেন, বিজ্ঞানী হবেন, রাজনীতিবিদ হবেন, একজন ড. আমান হবেন বলে আমি বিশ্বাস করি।   প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। কোন পেশাকে ছোট করে দেখা যাবে না। নিজের জ্ঞান মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যুগোপযোগী করে তুলতে হবে নিজেকে।     প্রতিযোগিতার মধ্যে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এসময় তিনি বর্তমান মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকে এই এলাকা থেকে মাননীয় প্রধান বিচারপতি হয়েছেন, যার জন্য আমরা গর্ববোধ করি। আগামীদিনেও এইরকম মহান ও কৃতি মানুষ তৈরি হবে এই প্রতিষ্ঠান থেকে বলে আমি বিশ্বাস করি।   এসময় তিনি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান বলেন ২০৪১ সালের মধ্যে কিন্তু এই বাংলাদেশ এই রকম থাকবে না। উন্নত বাংলাদেশ হবে। হাতের কাছে সকল নাগরিক সেবা চলে আসবে।     সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে এখুনি আমাদের আগামি দিনের পরিকল্পনা করতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, সঙ্গে আমাদেরকেও সমান তালে এগিয়ে যেতে হবে।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার, মুক্তিযুদ্ধ গবেষক ইমাম মেহেদী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নূর আলম সিদ্দীকী।     ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনানের রমানাথপুর স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের প্রমোশন টিমের সদস্য মো. শরিফুল ইসলাম এবং মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়াল ঘড়ি, টি শার্ট, ফাইল, কলম, স্কেল প্রদান করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।