Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

রমনায় ভবন থেকে পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রমনায় ভবন থেকে পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর রমনার ইস্কাটন রোডের ১৪তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, আমরা বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানতে পারিনি।

তিনি আরও বলেন, মালা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার বাবা ছোট ভাই ও বোন বাসায় ছিল। এই ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সৎ মা বর্তমানে বরিশাল আছেন। তার বাবা হাসপাতালে ভর্তি থাকায় এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি। কী কারণে সে ভবন থেকে পড়ে মারা গেল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।