Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

রমজানে সেহরি-ইফতারের জন্য মসজিদে অর্থ সংগ্রহে সৌদির নিষেধাজ্ঞা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রমজানে সেহরি-ইফতারের জন্য মসজিদে অর্থ সংগ্রহে সৌদির নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসে সৌদি আরবের অনেক মসজিদে ইফতার এবং সেহরি করার জন্য ইমামগণ অর্থ সংগ্রহ করে থাকেন। কিন্তু আসন্ন রমজানে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ

শুধুমাত্র রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির ইসলামি বিষয়ক মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করে।

মন্ত্রণালয় আরও জানায়, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে।

এছাড়া পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামগণদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

পবিত্র রমজানে অনেক টেলিভিশন নামাজের দৃশ্য প্রচার করে থাকে। এবছর অনেক টেলিভিশনের ওপর এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয় মুয়াজ্জিনদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজানে উম আল কুরার পঞ্জি অনুযায়ী নির্দিষ্ট সময়ে মুয়াজ্জিনরা আযান দিবেন। এছাড়া ফজর ও মাগরিবের আজানের পর নামাজ অন্তত ১০ মিনিট পর শুরু করা উচিত।

এছাড়াও পবিত্র রমজান মাসে তারাবির নামাজে, রমজানের ফজিলত এবং শেষ রাতে নামাজের ক্ষেত্রে ইমামগণদের অতিরিক্ত সময় ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা আরোপ করতে বলা হয়েছে।

আগামী ১১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজানে বিশ্বের মুসল্লিরা আল্লাহ’র নির্দেশনা অনুর্যায়ী ফজরের আজানের আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।