Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি আরব

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি আরব

পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

ওই নোটিশে আরও বলা হয়েছে, মসজিদের উন্মুক্ত স্থানে ইফতার করতে হবে। তবে ইফতারির জন্য অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। পাশাপাশি রোজাদারদের জন্য ইফতারি ক্রয়ের জন্য ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন- এমন নির্দেশনাও দিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও পবিত্র রমজান মাসে মসজিদের ভেতর কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি না তোলার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।

আগামী ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ওইদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই। ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।