Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই!

admin • 13 Mar 2024, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই!
কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ মারা গেছেন। বু্ধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাই শিবলী মোহাম্মদ তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ‘আমি কথা বলার মতো অবস্থায় নেই। ভাই আমার আর নেই। আর বেঁচে নেই।’ পরে বিস্তারিত জানাতে পারবো। তার মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে আছে। রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি। তিনি ২০১২ সালে চ্যানেল আইয়ের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ২০১৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কারসহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।