Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রবি-সোমবার হরতালের ডাক গণঅধিকার পরিষদের

admin • 16 Nov 2023, 03:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রবি-সোমবার হরতালের ডাক গণঅধিকার পরিষদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে আগামী রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একতরফা তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে পরিষদের সভাপতি নুরুল হক নুর হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

   

গতকাল বুধবার তফসিল ঘোষণার আগে থেকেই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। সভাপতি নুর তফসিল ঘোষণার আগে বলেছিলেন, তফসিল ঘোষণা হলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দেওয়া হবে। আর তফসিল ঘোষণার পর নুর বলেন, কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই সরকারের পরামর্শে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে।

   

গতকাল সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

   

বিএনপিসহ সমমনা দলগুলো এর প্রতিক্রিয়ায় তফসিল প্রত্যাখ্যানের কথা জানায়। তফসিল ঘোষণার পরপরই আগামী রবি-সোমবার হরতালের ডাক দেয় বিএনপির সমমনা দল বাংলাদেশ লেবার পার্টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।