Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর

রকিবুল হাসান সহ চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৮ জন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রকিবুল হাসান সহ চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৮ জন

গবেষণা সাহিত্যে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পাচ্ছেন কুষ্টিয়ার কৃতিমুখ রকিবুল হাসান। শনিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রকিবুল হাসানসহ আটজনের ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

   

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি জানান, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

 

এবার আটটি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে সাহিত্যের এ সংগঠন। রকিবুল হাসান ছাড়াও অন্যরা হলেন- কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।

 

প্রসঙ্গত প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে। তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।