রংপুরের পীরগঞ্জে বাসের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৪নভেম্বর) বিকেলে পীরগঞ্জের বিশমাইলের ঘোষপুর এলাকার জোয়াব ব্রিকস'র সামনে গাইবান্ধা হতে রংপুরগামী দিগন্ত পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন বড়দরগাহ ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশনের পুত্র লিমন (২৫) ও পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার শান্তিপুর (ভক্তিপুর) গ্রামের কাইয়ুমের পুত্র রোমান(২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকেলে গাইবান্ধা থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান আলী জানান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেছে তবে ঘাতক বাসটি নিয়ে আসা হয়েছে।





