Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

যেমন আছেন তানজিন তিশা

admin • 16 Nov 2023, 03:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যেমন আছেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানা গেছে। তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

 

এক প্রেস নোটে টেলিভিশন নাট্য সংগঠনটি জানায়, তানজিন তিশা এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

 

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টার চালিয়েছিলেন বলে গুঞ্জন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

   

অসুস্থতার বিষয়ে কথা বলেছে তাঁর পরিবার। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল।

   

অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

 

তিনি গণমাধ্যমকে জানান, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

 

অন্যদিকে জানা যায়, তিশা এখন আশঙ্কা মুক্ত। পাশাপাশি যথেষ্ট ভালো অনুভব করায় তাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।