Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ‘টিকটক’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ‘টিকটক’

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে বিল পাস হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। বুধবার (১৩ মার্চ) প্রতিনিধি পরিষদে হয় এ বিষয়ক ভোটাভুটি। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

 

৩৫২-৬৫ ভোটে পাস হয় বিলটি। এর মধ্য দিয়ে টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইট ডান্সকে ছয় মাসের সময় বেধে দেয়া হয়েছে অ্যাপটি বিক্রির জন্য। নয়তো যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটির ব্যবহার। কংগ্রেসের পর এবার লাগবে সিনেটের অনুমোদন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে বিলটি।

 

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭০ মিলিয়ন। তবে চীনের অ্যাপগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে মার্কিন কর্তৃপক্ষ। তাদের দাবি, এগুলোর মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় বেইজিংকে।

 

যদিও ব্যবহারকারীদের তথ্য নিরাপদে রাখার দাবি প্রতিষ্ঠানটির। টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন করছে মার্কিন ব্যবহারকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।