Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জেলার খবর

যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯

জয়পুরহাট সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে ২৯ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যারা।

 

আহতদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁন মিয়া (৪০), রমজান আলী (৩০), মোছা. মৌসুমী (২৪), মোছা. লিজা (১৮), শাপলা (২৩), আবু হানিফা (৩০), রিপন (৩২), মারুফা (৩০), পয়কাম আলী (৩৫), আশা মনি (২৩), মাসুদা (৩২), শিউলি (২০), জিসান (১৮), রিয়া (১৫), রনি (১৫), রফিকুল ইসলাম (৫০), ইশতিয়াক (২২), মাহাবুল (২৩), ফাতেমা (২০), বাকের আলী (২৮), হাজেরা বেগম (২৩)।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আনাস এন্টারপ্রাইজ নামের একটি বাস ৬৩ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি জয়পুরহাট সদর উপজেলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গতনশহর নামক এলাকায় সড়কের ওপরে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোরে আনাছ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে সদর উপজেলার গতন শহর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ওই বাসের ২৯ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।