Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

যাত্রাবাড়ীতে সড়কে ঝরলো প্রাণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে সড়কে ঝরলো প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে প্রাইভেটকারের ধাক্কায় শাহাদাত হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে প্রধান সড়কে ঘটনাটি ঘটে।

 

আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। পথচারী মো. শাহানেওয়াজ জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের প্রধান সড়কে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকারেরর ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

 

মৃত ব্যক্তির বোন জামাই মাহবুবুর রহমান জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মাখননগর গ্রামে। বাবার নাম সিরাজুল ইসলাম। বর্তমানে পরিবার নিয়ে ডেমরা ডগাইর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং মুরাদনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতেন।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।