Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

যশোরে আবারও ট্রেন দুর্ঘটনা, আড়াই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
যশোরে আবারও ট্রেন দুর্ঘটনা, আড়াই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ব্রেক ভ্যান (স্প্রিং) ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।

 

যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আজ বেলা সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কিছুটা আগে নওয়াপাড়া রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের গার্ডের ব্রেক ভ্যান (স্প্রিং) ভেঙে যায়।

 

এরপর আরেকটি ইঞ্জিন দিয়ে সেটি উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে বিকেল ৩টার পর থেকে খুলনার সঙ্গে পুনরায় সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা খুলনা রুটে রেলযোগাযোগ বন্ধ ছিল।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে যশোরের বসুন্দিয়া রেলস্টেশনের নিকট খুলনা থেকে ছেড়ে যাওয়া নাটোরগামী একটি তেলবাহী ট্রেনের কনটেইনার উল্টে যায়। এ ঘটনায় টানা ছয় ঘণ্টা খুলনা রুটে রেলযোগাযোগ বন্ধ ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।