Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

যমুনায় ধরা পড়লো ৪২ কেজির বাঘাড় মাছ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
যমুনায় ধরা পড়লো ৪২ কেজির বাঘাড় মাছ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। সেটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করেন।

 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি।

 

স্থানীয় মাছ ব্যবসীরা জানান, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

 

মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তোলো। পরে এটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।

 

এ বিষয়ে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।