Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যমুনায় টিকটক করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

admin • 24 Jun 2023, 09:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যমুনায় টিকটক করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জে টিকটক করতে নেমে যমুনা নদীতে আপন নামে জামালপুর জেলা স্কুলের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শনিবার (২৪জুন) বিকালে উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকার ফুটানি বাজার যমুনা নৌঘাটে টিকটক করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থী দেওয়ানগঞ্জ পৌর শহরের ১নং ওর্য়াডের চিকাজানী এলাকার মো. হিরুর ছেলে। চলতি বছর জামালপুর জেলা স্কুল এসএসসি পরীক্ষা দিয়েছে সে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টা দিকে নৌ-ঘাটের যমুনা নদীতে তিন বন্ধু মিলে নেমে টিকটিক ভিডিও করতে থাকে। এর এক পর্যায়ে স্রোতে তিনজনই নদীতে ডুবে যায় এরমধ্যে তার দুই বন্ধু তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হয় আপন। এরপর স্থানীয় লোকজন ওই স্কুল ছাত্রকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, শেষ খবর (রাত-৯টা অব্দি) ওই স্কুল ছাত্রের খোজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে অভিযান পরিচালনা করছেন। অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।