Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যথাযোগ্য মর্যাদায় কুমারখালীতে মহান বিজয় দিবস উদযাপন

admin • 16 Dec 2022, 07:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদায় কুমারখালীতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ার কুমারখালীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এর ম্যুরালে ও গণ কবরের শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে মুল শহর প্রদক্ষিণ শেষে এমএন হাই স্কুলে শেষ। জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ছাত্র- ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তীতে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

   

অন্যান্যদের পৌরমেয়র মো. সামসুজ্জামান অরুণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুর আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।