Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মৎস্য ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মৎস্য ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, মজিদ গাজীর ঘেরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘেরের কর্মচারীরা প্রথমে মরদেহটি দেখে সবাইকে জানালে পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শ্যামনগর থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

 

ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।