Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মৌমাছির হানায় বিয়ে পণ্ড!

admin • 22 Feb 2024, 10:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মৌমাছির হানায় বিয়ে পণ্ড!

ভারতের মধ্য প্রদেশের গুনা এলাকার একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। আর পাঁচটা বিয়েবাড়ির মতো সেখানেও উপস্থিত ছিলেন বর-কনের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই আনন্দের আসর আচমকাই এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজ করতে পারেননি কেউ। খবর এনডিটিভির 

 

হোটেলের ছাদের এক কোনায় থাকা মৌমাছির চাক থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি হামলা করে অতিথিদের। আতঙ্কে এদিক-সেদিক ছুটতে থাকেন সবাই।

 

কেউ কেউ উপুড় হয়ে শুয়ে পড়েন মাটিতে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।