Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মোহাম্মদপুরে ৭ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

admin • 30 Sep 2023, 01:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে ৭ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় সাত তলা ভবন থেকে পড়ে মো. বায়েজিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের (এসি) মিস্ত্রি বলে জানা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদারকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছিলেন। সকালে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রায়হান জানান, বায়েজিত পেশায় একজন এসির মিস্ত্রি ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার সময় ধানমন্ডি-২৭ লালমাটিয়া, ব্লক-এ মোহাম্মদপুর এলাকার একটি নয় তলা ভবনের সাত তলায় বাইরের দিকে এসির কাজ করছিলেন। এমন সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বায়েজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।