Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

admin • 19 Dec 2023, 08:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় ঢাকা থেকে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পুড়ে যাওয়া ট্রেনটিকে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আনা হচ্ছে।

 

ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টি ইউনিট কাজ করে সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।