Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল ফোন চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

admin • 03 Nov 2024, 11:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বহুতল ভবনের জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম নুর হোসেন নুরা (২৩)।

 

শনিবার (২ নভেম্বর) ভোরের দিকে কামরাঙ্গীরচরে নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান।

 

তিনি জানান, বহুতল আবাসিক ভবনটির পঞ্চম তলার গ্রিলের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোন চুরি করে নুরা। সেখানে থেকে নামার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

 

প্রসঙ্গত, রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা নুর হোসেন নুরার বিরুদ্ধে ছিনতাই ও চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।