Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

মোবাইল ফোনে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল ৩ বছরের শিশু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মোবাইল ফোনে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল ৩ বছরের শিশু

শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন মা। সেখানে সন্তানকে রেখে মোবাইলে মগ্ন ছিলেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা গান শুনছিলেন আর গাচ্ছিলেন। এরই মধ্যে পানিতে ডুবে মারা যায় তার তিন বছরের সন্তান অ্যান্টনি লিও মালাভের।

আমেরিকার টেক্সাসের জেসিকা ওয়েভারে (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে সন্তানের প্রতি এমন অবহেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগে কারাগারেও যেতে হয়েছে তাঁকে।

আমেরিকার টেক্সাসের এল পাসো এলাকার ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই খবর জানায়। এতে বলা হয়েছে, একমাত্র সন্তানকে নিয়ে ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে যান জেসিকা উইভার। সেখানে পানিতে ডুবে মারা যায় তার তিন বছরের সন্তান। এ ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী সন্তানের প্রতি তার অবহেলাকে দায়ী করেছেন।

এল পাসো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে শহরের একটি মালিকানাধীন পার্কের উদ্বোধন করা হয় হয়। উদ্বোধনী দিনে সন্তানকে নিয়ে যান জেসিকা ওয়েভার।

ঘটনার সময় পার্কে দায়িত্বরত ১৮ জন লাইফগার্ড ছিলেন। এদের মধ্যে একজন পুলের চার ফুট গভীর থেকে তিন বছরের শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার সময় শিশুটির লাইফ জ্যাকেট পরা ছিল না।

পার্ক ক্যাম্প কোহেনের নিয়ম অনুযায়ী, ছয় বছরের কম বয়সী শিশুদের অবশ্যই সক্রিয়ভাবে সাঁতার জানা একজন জ্যেষ্ঠ ব্যক্তি তত্ত্বাবধান করবেন। শিশুর তদারকির জন্য সব সময় কাছাকাছি একজন প্রাপ্তবয়স্ক থাকবেন।

একজন প্রত্যক্ষদর্শী নারী জানান, পার্কের একটি পুলের কাছে ওয়েভার ফোনে মগ্ন ছিলেন। এক ঘন্টারও বেশি সময় তিনি অন্য কোনো কিছুর দিকে তাকাচ্ছিলেন না বা মনোযোগ দিচ্ছিলেন না।

আরেকজন জানান, এ সময় তিনি ওয়েভার গান বাজাচ্ছিলেন এবং হেলান দিয়ে গান গাচ্ছিলেন। সম্পূর্ণ ফোনে মগ্ন ছিলেন তিনি।

এদিকে এ ঘটনার জন্য গত ৩০ আগস্ট মিসেস ওয়েভারকে তাঁর নিজের শহর ইন্ডিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়ে। এরপর তাঁকে ২২ সেপ্টেম্বর এল পাসো কাউন্টি জেলে হেফাজতে রাখা হয়। পরবর্তীতে এক লাখ ডলার জরিমানায় জামিনে মুক্তি পান তিনি।

তবে এ ঘটনায় তাঁর আইনজীবী লাইফগার্ডদের অসেচতনাকে দায়ী করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।