Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল না কিনে দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

admin • 29 Jun 2023, 10:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোবাইল না কিনে দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জের চৌহালীতে মোবাইল কিনে না দেওয়ায় ফাঁস দিয়ে সিয়াম নামে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খাশকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সিয়াম চৌদ্দরশি এলাকার আব্দুর রউফের ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, সিয়াম কয়েকদিন ধরেই একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে বায়না করে।

কিন্তু তার পরিবার মোবাইল কিনে দিতে অসম্মতি জানায়। এতে অভিমান করে বুধবার সন্ধ্যার দিকে সিয়াম তার শোয়ার ঘরে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।