Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়, ফিক্সড থাকতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়, ফিক্সড থাকতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়। বর্তমানে যে প্যাকেজ রেট, তা গ্রহণযোগ্য নয়। মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে।

রোববার রাজধানীর বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অত্যাধুনিক বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

   

তিনি বলেন, গ্রাহকের যে চাহিদা তা অপারেটররা পূরণ করতে পারে না। তার কারণ হচ্ছে, ২০১৮ সালের স্পেকট্রাম এবং ২০২২ সালের স্পেকট্রাম এখনো রোল আউট করতে পারেনি। এ কারণে গ্রাহকসেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা অপারেটরদের চাপের মধ্যে রেখেছি। তারা অন্য সময় এমন চাপের মধ্যে পড়েনি।

   

মোস্তাফা জব্বার আরো বলেন, ডাটা প্যাকেজ রেট সমাধান করলে অন্তত ১০টি প্রশ্নের উত্তর এড়ানো যাবে। বিটিআরসিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে।

 

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।