Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

মোদি খুবই বুদ্ধিমান: পুতিন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মোদি খুবই বুদ্ধিমান: পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বুদ্ধিমান’ বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেও রুশ প্রেসিডেন্টের মুখে মোদির প্রশংসা শোনা গেছে।

সম্প্রতি এক বাণিজ্যিক সম্মেলনে দেশীয় গাড়ি ব্যবহার প্রসঙ্গে মোদির প্রশংসা করেছেন পুতিন। আর এবার ফের ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মোদি খুবই বুদ্ধিমান। খবর আরটির।

এক অনুষ্ঠানে পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়া উভয়ের জন্যই অনুকূল বিষয় এটি।

অর্থনৈতিক সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার কথা বলেন পুতিন। এর আগে গত মাসেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেছে। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রশংসা করেছিলেন তিনি। গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রুশ প্রেসিডেন্টের মুখে।

সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।