Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

মোদিকে পদ্মা সেতু দেখার দাওয়াত দিলেন হাসিনা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মোদিকে পদ্মা সেতু দেখার দাওয়াত দিলেন হাসিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।   বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দারাবাদ হাউজে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক চলার সময় নরেন্দ্র মোদিকে এই আমন্ত্রণ জানান শেখ হাসিনা।   তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।     মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক সই করে।     ভারত সফরসূচির অংশ হিসেবে বুধবার দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও।     গত ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিজস্ব অর্থ সেতুটি নির্মাণ হয়েছে। সুত্র: বাসস মিরর/ এ এস  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।