Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনা সাজানো নাটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনা সাজানো নাটক

শ্বশুরবাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু দিয়েছে টিভিএস মেট্রো মোটরসাইকেল। তাই রাগের বসে বাড়ির উঠানেই সেই বাইকের কবর দিয়েছেন যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে।

 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি আসলে সাজানো নাটক। মূলত আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছেন। তারা পেশায় কনটেন্ট ক্রিয়েটর। তারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাসিন্দা।

 

দুই দিন আগে ‘মেজো ভাই’ নামে একটি ফেসবুক পেজ থেকে তারা মোটরসাইকেল কবর দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক না দিয়ে যেই বাইকটি দিয়েছে সেটি কবর দিচ্ছেন আকিকুল নামে ওই যুবক। ভিডিওটি প্রকাশ হওয়ার পর দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন।

 

মন্তব্য করেছেন ৫৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। এরপর থেকেই মূলত গুজব ছড়িয়ে পড়ে। পরে গত শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করে মূল ঘটনা জানান কনটেন্ট ক্রিয়েটর আকিকুল ও ইলিয়াস।

 

আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুল ও মেজো ভাই পেজে নিয়মিত কনটেন্ট আপলোড করি। সেই ধারবাহিকতায় প্রথমে বাইক নিয়ে একটি ভিডিও বানাই। কিন্তু সেটি ভাইরাল হয়নি।

 

পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেওয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।ইলিয়াস বলেন, মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।