Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ, গ্লাস ভাঙচুর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ, গ্লাস ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই এলাকায় অবরোধের সমর্থনে এলাকায় কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী লোকোসেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুপাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে।

এ সময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।ড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।