Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মেসির পারসোনালিটি আকর্ষণ করে: মৌ খান

admin • 25 Nov 2022, 07:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেসির পারসোনালিটি আকর্ষণ করে: মৌ খান

চলছে কাতার বিশ্বকাপ ফুটবল। আর এই জ্বরে কাবু বিশ্ব। সাধারণ জনগণ থেকে শুরু করে বাদ যাননি শোবিজের তারকারাও। নিজেদের পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন অনেকেই। আর সেই তালিকায় রয়েছে অভিনেত্রী মৌ খানও।

 

আর্জেন্টিনার ভক্ত এই অভিনেত্রী। শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নিজের ফেসবুকে একটি প্রোফাইল ছবিও দিয়েছেন। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতেই জানালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালো লাগার কথা।

 

মৌ বলেন, আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।

 

বড় পর্দার এই অভিনেত্রী বলছিলেন, সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার মনে হচ্ছিল একটু ভিন্নভাবে ছবি তুলব। সেটা কিভাবে? পরে এই পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে। তারা নানা মতামত আমাকে জানিয়েছে।

 

মৌ খানকে বেশ অনেক দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। আজ শুক্রবার দেখা গেল মিরপুর এলাকায়। মিরপুরের বিভিন্ন লোকেশনে শফিক আহমেদের বাহাদুরী ছবির শুটিং করছেন তিনি। এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।