Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহ রাবেয়া ইসলাম বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

admin • 22 Jan 2025, 10:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহ রাবেয়া ইসলাম বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

জামালপুরের মেলান্দহে রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। আগামীকাল ২৩ জানুয়ারী পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপী প্রতিযোগিতা চলবে।

 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি। কারণ, আমরা মানুষ হব। মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার।

 

অত্র বিদ্যালয়ের সভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশার সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, সাবেক মেয়র ও প্রধান শিক্ষক হাজী দিদার পাশা, জাহানারা লতিফ মহিলা কলেজ উপাধ্যক্ষ আশরাফুল আলম লিচু, উমির উদ্দিন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা। স্কুলের সহকারী পরিচালক রওশন আলী পান্না, হাবিবুর রহমান হেলাল প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।