Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: পুনরায় সাধারণ সম্পাদক হলেন নাহিদ

admin • 14 Aug 2024, 08:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: পুনরায় সাধারণ সম্পাদক হলেন নাহিদ

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত জামালপুরের

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে সাধারণ সম্পাদক পদে পুনরায় দ্যা মিরর অব বাংলাদেশ ও ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ নির্বাচিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলোকিত প্রতিদিনের রাশেদুল ইসলাম হানিফ।

বুধবার (১৪ আগস্ট) এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কালবেলার প্রতিনিধি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ব্রম্মপুত্র এক্সপ্রেসের সাজ্জাদ হোসেন শাহিন, কার্যনির্বাহী সদস্য খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, বাংলাদেশ সমাচারের রবিউল ইসলাম ও আমার প্রানের বাংলাদেশের মমিনুল ইসলাম, এছাড়া সদস্য পদে আমাদের সময়ের ইমরান মাহমুদ, দেশতথ্যের রুমান আহমেদ, আলোকিত সকালের রাসেল রানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।