Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ৩ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

admin • 20 Jan 2025, 09:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে ৩ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী উমির উদ্দিন পাইলট স্কুলের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ২১ ও ২২ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি। কারণ, আমরা মানুষ হব। মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার।

প্রধান শিক্ষক মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে এছাড়াও বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভুমি) তাসনিম জাহান, মাধ্যমিক শিক্ষা আজাদুর রহমান ভূইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, সহকারি প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আহাদ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।