Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মেলান্দহে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেলান্দহে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

এ উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে মেলান্দহ অডিটোরিয়ামে এসে শেষ করে। র‌্যালীতে শিক্ষার্থীদের মুখে মুখে নানা স্লোগান ধ্বনিত হয়েছে।

 

‘শহীদি মার্চ’ র‌্যালীটি প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা সমাবেশ করে এতে বক্তব্য রাখেন, মেলান্দহ সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আহমেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ পনির আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মাশরাফি প্রমুখ।

বক্তব্যে তারা জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো মেলান্দহে সফলভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।

উক্ত মার্চে মেলান্দহ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার তিন-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।