Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মেলান্দহে মাহে রমজানের পবিত্রতা ও তামাক পরিহারে র‍্যালী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেলান্দহে মাহে রমজানের পবিত্রতা ও তামাক পরিহারে র‍্যালী

মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং তামাকজাত পণ্য ব্যবহারে ক্ষতিকারক প্রচারণার অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ বিকেল ৫টায় শহীদ মিনার থেকে র‍্যালীটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করেছে। এরপর বাজারের বিভিন্ন পয়েন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্ত স্কাউটস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উত্তরণের সম্পাদক মহব্বত আলী ফকির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মেলান্দহ শাখার সহসভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, বাচিক শিল্পী মমিনুল ফারাজী, মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।