Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

জামালপুরে মেলান্দহে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় কোরবান আলী (৪৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টা দিকে উপজেলার খানপাড়া এলাকায় জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত সাংবাদিক কোরবান আলী দৈনিক গণমুক্তি ও আমার প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। সে মেলান্দহ উপজেলার বীর হাতিজা এলাকার মৃত কাদু মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে জামালপুর থেকে মোটরসাইকেল যোগে ইসলামপুর ফিরছিলেন সাংবাদিক কোরবান এসময় উপজেলার খানপাড়া এলাকায় (জামালপুর-দেওয়ানগঞ্জ মহা সড়কে) মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে মেলান্দহগামী মাহিন্দ্র গাড়ী ধাক্কা দিয়ে চলে যায়।

 

এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান,'সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকদের মৃত্যু হয়েছে। ঘাতক মাহিন্দ্র চালক পালিয়ে গেছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।