Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে মাদক বিরোধী কর্মশালা

admin • 13 Sep 2022, 11:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে মাদক বিরোধী কর্মশালা

জামালপুরের মেলান্দহে মাদকদ্রব্যের অপব্যবহার ও রোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেলান্দহের মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন-মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সেলিম মিঞা।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ধর্মীয় নেতা, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধিসহ শতাধিক সুশীল সমাজের ব্যক্তি বর্গ এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, প্যানেল মেয়র মোসাব্বির হোসাইন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।