Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin • 17 Jan 2024, 09:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে মো. রাসেল মিয়া (২২) নামে এক যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টা দিকে উপজেলার কাজীরপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছেন মেলান্দহ থানা পুলিশ।

নিহত রাসেল মিয়া তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।স্থানীয় পুলিশ বলছেন, নিহত রাসেল মিয়া তিনি মাদকসেবী ছিলেন রাতে নিজ ঘরে আত্মহত্যা করেছেন।

 

পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়,'নিহত রাসেল তিনি মাদকসেবন করতো দীর্ঘদিন ধরে। পরে পরিবারের সদস্যরা মাদক নিরাময় কেন্দ্রে তাকে দিয়েছিল। কিছুদিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,'নিজ ঘরে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষ দাফন হয়েছে। নিহত তিনি মাদক সেবন করত বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।